× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কড়াইল বস্তিতে আগুন, তদন্তে পাঁচ সদস্যের কমিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ১৮:৩২ পিএম

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের পর ক্ষয়ক্ষতি দেখছে এফএসসিডি টিম। ছবি: প্রবা

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের পর ক্ষয়ক্ষতি দেখছে এফএসসিডি টিম। ছবি: প্রবা

ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)।

এফএসসিডি সদর দপ্তরের সহকারী পরিচালক মো. শাহজাহান সিকদার জানান, কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ, সহকারী পরিচালক (ঢাকা) কাজী নাজমুজ্জামান, উপ-সহকারী পরিচালক আতিশ চাকমা, তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজিম উদ্দিন সরকার এবং গুদাম পরিদর্শক মো. সোহরাব হোসেন।

কমিটিকে আগুন লাগার কারণ উদঘাটন এবং অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষতির পরিমাণ নিরূপণের দায়িত্ব দেওয়া হয়েছে।

এফএসসিডি কর্মকর্তারা জানিয়েছেন, তেজগাঁওয়ের কড়াইল বস্তিতে মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগে। এরপর ১৬ ঘণ্টার প্রচেষ্টায় বুধবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 

এর আগে মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে পাঁচ ঘণ্টার টানা প্রচেষ্টায় ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানায় ফায়ার সার্ভিস।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা