প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ১২:১১ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫ ১২:১২ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) একটি ভবনে আগুন লেগেছে। বুধবার বেলা সোয়া ১১টার দিকে আগুন লাগে।
বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বুধবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এ আগুন লাগে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করেছে।
আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, হাসপাতালের এ ব্লকের চতুর্থ তলায় আগুন লেগেছে।
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সেখানে গিয়ে ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনে।