প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ১৫:৫০ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫ ১৬:০৩ পিএম
প্রবা ফটো
রাজধানীর বিজয়নগরে আট তলা একটি ভবনের ছয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস সদরদপ্তর জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।