× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের ওপর হামলা চলতে থাকলে ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে : ডিএমপি কমিশনার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১২:০১ পিএম

পুলিশের ওপর হামলা চলতে থাকলে ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে : ডিএমপি কমিশনার

পুলিশের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, এ ধরনের হামলা চলতে থাকলে মানুষকে নিজেদের ঘরবাড়ি নিজেরাই পাহারা দিতে হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুর পল্লবী থানার সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে থানায় দায়িত্বরত এএসআই নুর ইসলামসহ তিনজন আহত হন। এ ঘটনাকে ‘দুর্বৃত্ততায়ন’ উল্লেখ করে কমিশনার বলেন, এ ধরনের নাশকতা পুলিশের মনোবলকে ক্ষতিগ্রস্ত করে। এতে শুধু পুলিশ নয়, সাধারণ মানুষও ঝুঁকিতে পড়ে। তিনি দুর্বৃত্তদের এসব কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান।

সম্প্রতি ১৬ নভেম্বর জারি করা এক বেতার বার্তায় নাশকতাকারীরা গাড়িতে আগুন দেওয়া বা ককটেল নিক্ষেপ করতে এলে পুলিশকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল। এ বিষয়ে প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার জানান, নাশকতা প্রতিরোধে গুলি করার বিধান পুলিশ আইনেই রয়েছে। ককটেল মেরে নাশকতা করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং নাশকতা দমনে যেকোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা