× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলিস্তানের হোটেল রমনার পাশের মার্কেটে আগুন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ০১:৫০ এএম

গুলিস্তানের হোটেল রমনার পাশের মার্কেটে আগুন

রাজধানীর গুলিস্তান মোড়ের হোটেল রমনার পাশের একটি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

আগুনের খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি টিম। রাত ১২টা ৩৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১২-৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা আনোয়ার  হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 
তিনি জানান, রাত ১২টা ৩০ মিনিটে আগুনের খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি টিম। রাত ১২টা ৩৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তবে কিভাবে আগুনের ঘটনা ঘটেছে সেটা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এদিক এর আগে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পার্কিং করা একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। তাছাড়া মঙ্গলবার সন্ধ্যায় কুড়িল বিশ্বরোডের কুড়াতলী বাজার এলাকায়ও আগুন লাগার খবর পাওয়া গেছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা