× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন অনুদান প্রদান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সাধারণ সভা-২০২৫ এ দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে আর্থিকসহ বিভিন্ন অনুদান প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর বকশিবাজার জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয়ে সংস্থার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। 

সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাধব চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদাদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট খোরশেদ মিয়া আলম।

সভায় ৬ শত অসহায় হতদরিদ্র দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারকে এককালীন আর্থিক অনুদান, পুনর্বাসনের জন্য সেলাই মেশিন, বয়স্ক ভাতা, চিকিৎসা সাহায্য, সন্তানদের বিবাহ ও ক্ষুদ্র ব্যবসার জন্য নগদ আর্থিক সহায়তা করে সংগঠনটি। 

আইয়ুব আলী হাওলাদার বলেন, জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা সার্বক্ষণিক দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। অনুষ্ঠানে তিনি তিনটি দাবী তুলে ধরেন- প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি করা, যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ব্যবস্থা করা এবং অসহায় হতদরিদ্র সুবিধা বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের ভিক্ষাবৃদ্ধির হাত থেকে মুক্ত করে তাদের ছেলেমেয়ে ভাই-বোন যে কাউকে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা। 

খোরশেদ মিয়া আলম প্রতিবন্ধীদের সহযোগিতায় সব সময় পাশে থাকার আশা ব্যক্ত করে সংস্থার ফান্ডে এক লক্ষ টাকা দিবে বলে আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি টাইমসের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট এম মাসুদ রানা প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা