× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৩ নভেম্বর ঘিরে রাজধানী ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১১:৩৮ এএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৫ ১৯:৩৯ পিএম

বিজিবি মোতায়েন

বিজিবি মোতায়েন

১৩ নভেম্বর ঘিরে রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

তিনি জানান, রাজধানী ও পার্শ্ববর্তী জেলাগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিজিবির বিভিন্ন টিম মোতায়েন রয়েছে। এর মধ্যে রাজধানীসহ ঢাকায় ১২ প্লাটুন ও আশপাশের জেলায় দুই প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে বলে জানা গেছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করছেন-

হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায়: নায়েব সুবেদার মো. জাওয়াদ

ধানমন্ডি-৩২ এলাকায়: নায়েব সুবেদার মো. রফিকুল

এয়ারপোর্ট এলাকায়: নায়েব সুবেদার মো. আলতাফ

আব্দুল্লাহপুর এলাকায়: সুবেদার মো. জাহাঙ্গীর

কাকরাইল এলাকায়: সুবেদার মো. কামরুজ্জামান

শিশু একাডেমি এলাকায়: নায়েব সুবেদার মো. হারুন অর রশিদ


হাইকোর্ট এলাকায়: নায়েব সুবেদার মো. কামাল হোসেন এবং আবরার ফাহাদ এভিনিউ এলাকায়: নায়েব সুবেদার মো. আজমল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা