× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বনানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ১৬:৫৩ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫ ১৬:৫৫ পিএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

রাজধানীর বনানীর এলিভেটেড বনরূপা আবাসিক এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঢাকা রেলওয়ে থানার এসআই বজলুর রশিদ জানান, খবর পেয়ে সকাল সাড়ে দশটার দিকে বনরূপা আবাসিক এলাকায় রেললাইনের ওপর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি- নিহত ব্যক্তি রেললাইন ধরে যাওয়ার সময় বনফুল কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি, তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আমরা সিআইডি ক্রাইমসিমকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তাযর মাধ্যমে নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার পরনে লাল সাদা চেক সার্ট ও চেক লুঙ্গি ছিল বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা