× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে ৪ মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ২৩:২৬ পিএম

রাজধানীতে ৪ মরদেহ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে মো. জাহিদ হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।  বুধবার (২২ অক্টোবর) রাতে দুই গ্রুপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ হোসেন জেনেভা ক্যাম্পের মৃত ইমরানের ছেলে এবং পেশায় গ্রাফিক ডিজাইনার ছিলেন।

নিহত জাহিদের বন্ধু মো. আফতাব হোসেন জানান, বুধবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে জাহিদ বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে রাস্তা পারাপারের সময় দুই গ্রুপে সংঘর্ষ শুরু হয়। তখন হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হন জাহিদ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

আগারগাঁয়ে ছুরিকাঘাতে এক যুবক নিহত

শেরেবাংলা নগর আগারগাঁওয়ে ছুরিকাঘাতে মো. মাইন উদ্দিন (মনু) (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে আগারগাঁও বিএনপি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে তার কিছু বন্ধু জড়িত আছে বলে পরিবার থেকে জানিয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সায়েদাবাদে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

যাত্রাবাড়ীর সায়েদাবাদে একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় বস্তাবন্দি ও গলা-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত (২৫) এক যুবকের পচনশীল মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে ভিসার গলি এলাকায় এ ঘটনা ঘটে। 

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. রাসেল সরদার জানান, আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মগবাজারে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

রমনার বড় মগবাজারে একটি বাসায় শাহনেওয়াজ জামাল (১৮) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জামাল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ছিল।

রমনা থানার উপ-পরিদর্শক মো. আজিজুল হক জানান, আমরা খবর পেয়ে রাতে ৯৯ নং বড় মগবাজারের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করি। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা