× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড় মগবাজারের একটি বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ১১:১১ এএম

বড় মগবাজারের একটি বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর রমনা থানাধীন বড় মগবাজারের একটি বাসা থেকে শাহনেওয়াজ জামাল (১৮) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জামাল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী।

রমনা থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে রাতে ৯৯ নং বড় মগবাজারের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমরা স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পারি, পারিবারিক বিষয় নিয়ে বিরোধের জেরে নিজ রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয় সে। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে থানায় খবর দিলে আমরা এসে তার মরদেহ উদ্ধার করি। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা