প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ০৯:৩৭ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫ ০৯:৩৯ এএম
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে জাহিদ হোসেন নামের এক তরুণ নিহত হয়েছেন।
বুধবার (২৩ অক্টোবর) রাতে সংঘর্ষের ঘটনা ঘটে।
ভোরে গুরুতর অবস্থায় জাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহিদকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু আফতাব হোসেন জানান, জাহিদ পেশায় একজন গ্রাফিক ডিজাইনার ছিলেন। রাত আনুমানিক পৌনে চারটার দিকে বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে বের হলে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এসময় হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ হলে গুরুতর আহত হন জাহিদ। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।