× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খিলগাঁও রেললাইন এলাকায় পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১১:৩৫ এএম

প্রবা ফটো

প্রবা ফটো

রাজধানীর শাহজাহানপুর থানার খিলগাঁও রেললাইন এলাকার বিসমিল্লাহ হোটেলের সামনে থেকে অজ্ঞাতনামা (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ আফজাল হোসেন জানান, আমরা সকালের দিকে খবর পেয়ে খিলগাঁও রেললাইনের পাশে বিসমিল্লাহ হোটেলের সামনে রাস্তার উপরে অচেতন অবস্থায় এক ব্যাক্তিকে দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আশেপাশের লোকের সাথে কথা বলে জানতে পারি নিহত ব্যক্তি ভবঘরে প্রকৃতির, তিনি ওই এলাকাতেই থাকতো। আমাদের প্রাথমিক ধারণা অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা