× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কম্প্রেসার মেশিন দিয়ে কিশোরের পায়ুপথে বাতাস, ঢামেকে ভর্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ০০:১৫ এএম

কম্প্রেসার মেশিন দিয়ে কিশোরের পায়ুপথে বাতাস, ঢামেকে ভর্তি

রাজধানীর কামরাঙ্গীরচর কয়লাঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় তানভীর (১৪) নামে এক কিশোর কর্মচারীর পায়ুপথে বাতাস ঢুকানের ঘটনা ঘটেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক)ভর্তি করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে কামরাঙ্গীরচর কয়লার ঘাট মোস্তফা প্লাস্টিক কারখানায় ঘটনাটি ঘটে। 

হাসপাতালে তানভীরের সহকর্মী মো. মামুন জানান, তারা মোস্তফা প্লাস্টিক কারখানায় কাজ করেন। সন্ধ্যার দিকে অপর দুই কর্মচারী সিয়াম (১৬) ও রিফাত (১৭) দুষ্টমির ছলে কম্প্রেসার মেশিনের পাইপ দিয়ে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। এরপর তানভীর গুরুতর অসুস্থ হয়ে পরে। পরে তাকে প্রথমে মিটফোর্ড হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। 

এদিকে তানভীরের বাবা মানিক মিয়া জানান, তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালকিনি গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর কয়লার ঘাট রফিক মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

তিনি বলেন, সন্ধ্যার দিকে জানতে পারি কারখানার কয়েকজন কর্মচারী তানভীরের পায়ুপথে পাইপ দিয়ে বাতাস ঢুকিয়ে দিছে। তাকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়েছে। পরে সেখানে গিয়ে তানভীরকে আহত অবস্থায় পাই। সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসকরা জানিয়েছে তানভীরের অবস্থা গুরুতর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে আহত অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা