× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে ট্রেনের ধাক্কায় চাকরিজীবীর মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১৮:৪৯ পিএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার মাছ এলাকায় ট্রেনের ধাক্কায় মো. রাশেদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়ছে। নিহত রাশেদুল একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করতেন।

রবিবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে তার মৃত্যু হয়। 

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, খবর পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, নিহতের স্বজনদের কাছে জানতে পেরেছি- ওই ব্যক্তি গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। রবিবার সকালে অফিসে যাওয়ার পথে কাওরান বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাশেদুল রংপুরের মিঠাপুকুর এলাকার সেলিম রেজার সন্তান। তার ছয় ও চার বছরের দুটি কন্যা সন্তান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা