× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নীলক্ষেতে ব্যাটারি চালিত ভ্যান উল্টে চালকের মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১১:৪৬ এএম

নীলক্ষেতে ব্যাটারি চালিত ভ্যান উল্টে চালকের মৃত্যু

রাজধানীর নিউমার্কেট থানা নীলক্ষেতে ব্যাটারি চালিত অটো ভ্যান উল্টে মোঃ সুজন (৩৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে নীলক্ষেতের গাউছিয়া মার্কেটের পাশে এ ঘটনা ঘটে। 

নিহত সুজনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী কাইফ সারিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ব্যাটারি চালিত অটো ভ্যান চালিয়ে যাওয়ার সময় গাউছিয়া মার্কেটের পাশে অটো ভ্যান উল্টে মোঃ সুজন গুরুতর আহত হন। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সকালে তার মৃত্যু হয়।

নিহত সবুজের স্ত্রী সুমি জানান, আমি খবর পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসে আমার স্বামীর মরদেহ দেখতে পাই। আমার স্বামী একজন ব্যাটারি চালিত অটো ভ্যানচালক।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা হাটিরিয়া গ্রাম। সুজন ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে, বর্তমানে তেজগাঁও বেগুনবাড়ি রতন সাহেবের গলির ১২ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা