× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নুরের মাথায় আঘাতে শর্ট মেমোরি লস হয়নি: ঢামেক পরিচালক

ঢাবি প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মাথায় আঘাতের কারণে শর্ট মেমোরি লস হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান । একইসঙ্গে তিনি জানান, এ ধরনের ইনজুরির কারণে স্মৃতিভ্রংশ হওয়ার আশঙ্কাও নেই।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢামেকের নিজের কক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি তথ্য জানান

আসাদুজ্জামান বলেন, নুরের নাকে হাড় ভাঙার কারণে মাঝেমধ্যে রক্তপাত হচ্ছে। এটি সারতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। এ ছাড়া চোখে জমাট বাঁধা রক্তও কেটে গেছে।

তিনি আরও বলেন, নুরের জ্বর ও সর্দি-কাশির উপসর্গ রয়েছে। এ জন্য তার স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এটি ডেঙ্গু নাকি ভাইরাসজনিত জ্বর, তা রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে।

ঢামেক পরিচালক বলেন, জ্বর না থাকলে শারীরিক অবস্থার বিবেচনায় নুর বাসায় ফিরতে পারবেন। পাশাপাশি তার পরিবার চাইলে তাকে বিদেশেও নিতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা