× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িল বিশ্বরোডে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০১ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩২ পিএম

 পোশাক শ্রমিকদের অবরোধে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। কুড়িল চৌরাস্তা ফুটওভার ব্রিজ থেকে তোলা। প্রবা ফটো

পোশাক শ্রমিকদের অবরোধে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। কুড়িল চৌরাস্তা ফুটওভার ব্রিজ থেকে তোলা। প্রবা ফটো

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫ শতাধিক কর্মী।

এতে যান চলাচল বন্ধ হয়ে বাড্ডা-কুড়িল সড়কে তীব্র জ্যামের সৃষ্টি হয়েছে। ফলে বিপাকে পড়েছেন অফিসগামী এবং বিভিন্ন গন্তব্যে ছুটে চলা মানুষজন।

বুধবার (৩ সেপ্টম্বর) সকালে সড়ক অবরোধ করে শ্রমিকদের এ বিক্ষোভ শুরু হয়।

এদিকে গাড়ি দীর্ঘক্ষণ আটকে থাকায় অনেকে নেমে বিকল্প উপায়ে নিজ নিজ গন্তব্যে রওয়া হয়েছেন। আবার কেউ হেঁটেই যাচ্ছেন গন্তব্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেছেন পুলিশ সদস্যরা।

ভাটার থানা পুলিশ জানিয়েছে, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা