× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ০৯:৫৯ এএম

প্রবা

প্রবা

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেল এলাকার সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিএনজি চালক মো. আনোয়ারের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিএনজি চালক আনোয়ার জানান, মাতুয়াইল মেডিকেলের সামনে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ওই ব্যক্তি পড়ে যান। পরে স্থানীয়রা তাকে আমার সিএনজিতে তুলে দেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা