× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে টানা ২ থেকে ৫ ঘণ্টা বৃষ্টির আভাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ০৯:০২ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টার পর থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এই বৃষ্টি টানা ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে আভাস রয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকালে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা শহরের ওপরে বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে। ঢাকা শহরসহ এর চার পাশের সব জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল থেকে দুপুর ১২টার মধ্যে। ঢাকা শহরের উপর বৃষ্টি ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।

এদিকে, রাজশাহী ও রংপুর বিভাগের পশ্চিম দিকের সব জেলার ওপরে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ৭টা বেজে ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে। 

সিলেট বিভাগের মৌলভীবাজের ও হবিগঞ্জ জেলার ওপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে আজ মঙ্গলবার সকাল ৭টা বেজে ১৫ মিনিটের পর থেকে সকাল ১০টার মধ্যে। সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ৯টার পর থেকে দুপুর ৩টার মধ্যে।

অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ৭টা বেজে ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা জেলার দক্ষিণ ও পূর্ব দিকের  সব জেলার (মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, গাজীপুর, ব্রাক্ষণবাড়িয়া, শরীয়তপুর, চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর) জেলার ওপরে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা