× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নগরবাসীকে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার আহ্বান ডিএসসিসির প্রশাসকের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৪:০১ পিএম

শনিবার ডিএসসিসি অঞ্চল-৮ এর ৬৬ নম্বর ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। প্রবা ফটো

শনিবার ডিএসসিসি অঞ্চল-৮ এর ৬৬ নম্বর ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। প্রবা ফটো

নগরবাসীকে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার আহবান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া। শনিবার (৯ আগস্ট) ডিএসসিসি অঞ্চল-৮ এর ৬৬ নম্বর ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে তিনি এ আহ্বান জানান।

মো. শাহজাহান মিয়া বলেন, আপনারা নির্ধারিত জায়গায় ময়লা জমিয়ে রাখবেন, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সে ময়লা সংগ্রহ করবে। এলাকাবাসী দায়িত্বশীল আচরণ করলে, তার সুফল তারা পাবেন। এলাকাবাসীর সমস্যা সমাধানে, দলমত নির্বিশেষে একটি নাগরিক কমিটি গঠনের কথা বলেন, যার মাধ্যমে এলাকার সমস্যাগুলো আমাদের জানাবেন, সবাই মিলে সেসব সমস্যার সমাধান করব।

ছাত্র জনতার জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করছে সংস্থাটি। এদিন সকাল ৬টায় শুরু হওয়া পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের ছয় শতাধিক কর্মী এবং স্থানীয় জনগণ এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।

পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা পরিষ্কার ও মশার ঔষধ প্রয়োগ করা হয়। জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দা, রেড ক্রিসেন্ট এবং বিডি ক্লিন সদস্যদের অংশগ্রহণে জনসচেতনতামূলক একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। এছাড়াও মশক নিয়ন্ত্রণে এলাকার নির্মাণাধীন ভবনের জমা পানিতে এডিস মশার লার্ভা আছে কি না তা পরীক্ষা করে ভবন মালিকদের সতর্ক করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ অন্যান্য কর্মকর্তারা এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা