× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসযোগ্য শহর গড়তে নাগরিকদের অংশগ্রহণ অপরিহার্য : ডিএনসিসি প্রশাসক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ০১:০৪ এএম

বাসযোগ্য শহর গড়তে নাগরিকদের অংশগ্রহণ অপরিহার্য : ডিএনসিসি প্রশাসক

একটি ন্যায্য ও বাসযোগ্য শহর গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, দল, মত নির্বিশেষে সবাই একসঙ্গে কাজ করলে ঢাকাকে একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগরে রূপ দেওয়া সম্ভব।

শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত ‘রান ফর ফেয়ার সিটি’ ম্যারাথনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি সংস্থা ব্রাইটার্স ও ডিএনসিসির যৌথ আয়োজনে এ ম্যারাথনে অংশ নেন ৫ শতাধিক তরুণ।

মোহাম্মদ এজাজ বলেন, ন্যায্য নগর গঠনে তরুণদের কার্যকর অংশগ্রহণ অত্যন্ত জরুরি। একটি বাসযোগ্য, পরিবেশবান্ধব ও মানবিক শহর গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশগত ন্যায্যতা, পাবলিক স্পেস বৃদ্ধি ও গ্রিন স্পেস সম্প্রসারণে ইতোমধ্যে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে ডিএনসিসি।

‘রান ফর ফেয়ার সিটি’ আয়োজনে ৫ কিমি. ও ৭.৫ কিমি. দুটি বিভাগে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি রেজিস্ট্রেশনের বিপরীতে একটি করে গাছ লাগানোর প্রতিশ্রুতি দেওয়া হয়, যা নগর সবুজায়নের প্রতীক হিসেবে তুলে ধরা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা