× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলিস্তানে সুন্দরবন মার্কেটে আগুন

কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি ব্যবসায়ীদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ১৫:২৬ পিএম

কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি ব্যবসায়ীদের

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের নিচতলা থেকে ৫তলা পর্যন্ত ছিল মোবাইল এক্সেসরিজের গোডাউন। শনিবার (২ জুলাই) সকাল ৯টায় গোডাউন মাত্র খোলা শুরু করেন ব্যবসায়ীরা। এর এক ঘণ্টা পরই আগুন লাগে। মুহূর্তেই আগুনের খবরে দিশেহারা হয়ে পড়ে ব্যবসায়ীরা।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে এলেও পাঁচতলায় জজ মিয়া নামে একজনের দুটি গোডাউন পুড়ে বেশ ক্ষতি হয়েছে। গোডাউন দুটিতে মোবাইল এক্সেসরিজের প্রায় এক কোটি টাকার মালামাল ছিল বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

শাহ পরান নামে একজন ব্যবসায়ী জানান, তার পঞ্চম তলায় পশ্চিম পাশে একটি গোডাউন রয়েছে। তার গোডাউনের পাশেই জজ মিয়ার দুটি গোডাউন। জজ মিয়ার গোডাউন দুটি পুড়ে গেছে। গোডাউন দুটিতে প্রায় কোটি টাকার মালামাল ছিল।

আব্দুল মান্নান নামে আরেকজন ব্যবসায়ী জানান, আগুন লাগার খবর পেয়ে তিনি ছুটে আসেন মার্কেটে। চতুর্থ তলায় তার তিনটি গোডাউন রয়েছে। তার দোকানে অবশ্য আগুন পৌঁছাতে পারেনি।

ফায়ার সার্ভিসের প্রশংসা করে তিনি বলেন, ফায়ার সার্ভিসের তড়িৎ ভূমিকার কারণে আগুন অন্য গোডাউনে ছড়াতে পারেনি। না হলে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়লে আরও বেশি ক্ষয়ক্ষতি হতে পারত।

জীবন কুমার নামে পঞ্চম তলায় ভিশন এক্সেসরিজের একটা গোডাউনের কর্মচারী জানান, তিনি দোকান খুলে জিনিসপত্র পরিস্কার করছিলেন। এমন সময় চারদিকে ধোঁয়া। ভয়ে গোডাউন বন্ধ করে নিচে নেমে আসেন।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম জানান, সকাল ১০টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার খবর আসে। এরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১০ ইউনিট সেখানে যোগ দেয়। ১১ ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা