× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলিস্তানে সুন্দরবন মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ১০:৪৭ এএম

আপডেট : ০২ আগস্ট ২০২৫ ১০:৫২ এএম

গুলিস্তানে সুন্দরবন মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুন লাগার খবর  ফায়ার সার্ভিস পায় বলে নিশ্চিত করেছেন মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। 

তিনি বলেন, ‘আমাদের কাছে সকাল ১০টায় সংবাদ আসে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আমাদের একে একে ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলমান রয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। ‌ এছাড়া কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা