× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৫ ১৪:৩৮ পিএম

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, দুপুর ১টা ১৮ মিনিটে রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবর পায় ফায়ার সার্ভিস।

উত্তরাস্থ দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ এলাকায় বিধ্বস্তের ঘটনায় উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘আমরা উদ্ধার অভিযানে জোর দিয়েছি। ফায়ার ফাইটাররা ব্যস্ত সময় পার করছেন উদ্ধার কাজে। অনেক আহত আছে। তবে এখন পর্যন্ত আমরা নিহতের খবর পাইনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা