× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলতি বছর রূপপুরের প্রথম ইউনিট চালুর আশা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৫ ০৯:২৯ এএম

চলতি বছর রূপপুরের প্রথম ইউনিট চালুর আশা

চলতি বছরের শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করা হবে বলে আশা করছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। 

রবিার (১৫ জুন) রাশিয়া দিবস উদযাপন নিয়ে ঢাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে এমন প্রত‌্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উপদেষ্টা তার বক্তব্যে রাশিয়া-বাংলাদেশ সম্পর্কের দৃঢ় ভিত্তির কথা স্মরণ করেন এবং জ্বালানি ও কৃষি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় রাষ্ট্রদূত খোজিন বক্তব্যে রাশিয়ার বিশাল প্রাকৃতিক সম্পদ, বৈজ্ঞানিক সম্ভাবনা এবং সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা