× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদ যাত্রায় রং-টং দিয়ে ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৫ ১৫:০৬ পিএম

ঈদ যাত্রায় রং-টং দিয়ে ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদ যাত্রায় রং-টং দিয়ে ফিটনেসবিহীন কোন গাড়ি রাস্তায় চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী৷

মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস কক্ষের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি৷

উপদেষ্টা বলেন, অনেক সময় দেখা যায় ফিটনেসবিহীন গাড়ি গুলো মালিক ভাইয়েরা রং-চং করে রাস্তায় নামান৷ রং-টং দিয়ে ফিটনেসবিহীন কোন গাড়ি কোন অবস্থায় রাস্তায় চলতে দেওয়া হবে না৷ অনেক সময় দেখা যায় একজন ড্রাইভার রাজশাহীতে একটা গাড়ি নিয়ে গেলে সেখান থেকে আবার সাথে সাথে চলে আসতে হয়৷ আমরা তাদের বলেছি চালকদেরকে যেন পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করে দেওয়া হয়৷

তিনি আরও বলেন, ‘মানুষের জান মালের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সকল ছুটি বাতিল করা হয়েছে৷ ঢাকা সহ সারা দেশে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা রয়ে গেছে৷ যেন কোন জায়গায় কোন ধরনের কোন সমস্যা না হয় এ বিষয়ে আমরা পুরাপুরি সজাগ রয়েছি এবং আইনশৃঙ্খলা বাহিনী পুরাপুরি সজাগ আছে৷ পুলিশের জন্য আমরা শুধুমাত্র জরুরী ছুটিটি রেখেছি বাকি সকল ছুটি বাতিল করা হয়েছে৷’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা