প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫ ১৫:০৬ পিএম
ঈদ যাত্রায় রং-টং দিয়ে ফিটনেসবিহীন কোন গাড়ি রাস্তায় চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী৷
মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস কক্ষের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি৷
উপদেষ্টা বলেন, অনেক সময় দেখা যায় ফিটনেসবিহীন গাড়ি গুলো মালিক ভাইয়েরা রং-চং করে রাস্তায় নামান৷ রং-টং দিয়ে ফিটনেসবিহীন কোন গাড়ি কোন অবস্থায় রাস্তায় চলতে দেওয়া হবে না৷ অনেক সময় দেখা যায় একজন ড্রাইভার রাজশাহীতে একটা গাড়ি নিয়ে গেলে সেখান থেকে আবার সাথে সাথে চলে আসতে হয়৷ আমরা তাদের বলেছি চালকদেরকে যেন পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করে দেওয়া হয়৷
তিনি আরও বলেন, ‘মানুষের জান মালের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সকল ছুটি বাতিল করা হয়েছে৷ ঢাকা সহ সারা দেশে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা রয়ে গেছে৷ যেন কোন জায়গায় কোন ধরনের কোন সমস্যা না হয় এ বিষয়ে আমরা পুরাপুরি সজাগ রয়েছি এবং আইনশৃঙ্খলা বাহিনী পুরাপুরি সজাগ আছে৷ পুলিশের জন্য আমরা শুধুমাত্র জরুরী ছুটিটি রেখেছি বাকি সকল ছুটি বাতিল করা হয়েছে৷’