× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে পরিবহনে ডাকাতি এড়াতে সকলের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৫ ১৪:৫৪ পিএম

ঈদে পরিবহনে ডাকাতি এড়াতে সকলের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদ যাত্রায় ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পরিবহনে যাত্রী উঠানো প্রতিটি স্টপেজ থেকেই সকল যাত্রীদের ছবি তুলতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী৷ 

মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস কক্ষের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি৷ 

উপদেষ্টা বলেন, ‘আমরা এবং বাস মালিক সমিতির প্রতিনিধিরা বসেছিলাম৷ গতবার নির্বিঘ্নে ইদ যাত্রা করতে পেরেছে৷ এটা আপনারও প্রচার করেছেন৷ আমরা আশা করছি এবারে ঈদ যাত্রাও নির্বিঘ্ন হবে৷ গতবার তারা যাওয়ার সময় সরকার নির্ধারিত ভাড়ায় নিয়েছিল৷ কিন্তু ফেরার পথে অল্প কিছু জায়গায় নির্ধারিত ভাড়া নেয়নি। এবার যেন আসা এবং যাওয়ার পথে সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হয় সেজন্যই আমরা বসে ছিলাম৷ মালিকপক্ষ সম্মত হয়েছে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া হবে না।’ 

তিনি বলেন, ‘আমরা অনেক সময় দেখেছি ঈদের মৌসুমে যে সমস্ত ড্রাইভার দক্ষ না তাদেরকেও বাস চালাতে দেওয়া হয় কিন্তু আমরা তাদের অনুরোধ করেছি অদক্ষ ড্রাইভাররা কোনভাবেই যেন বাস চালাতে না পারে৷ তাদেরকে বাস চালাতে দিলে অনেক সময় দুর্ঘটনা ঘটেতে পারে৷’ 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘অনেক সময় যাত্রীর ছদ্মবেশে অনেক ডাকাত বাসে উঠে পড়ে৷ এ সমস্যা এড়াতে দূরপাল্লার সকল পরিবহনে যাত্রীদের ছবি নেয়া হবে৷ বাসের প্রথম স্টপেজ থেকে শেষে টপেজ পর্যন্ত যারা উঠবে সকলের ছবি নিতে হবে৷ ধরেন আমিন বাজারে যাত্রী  উঠানো বন্ধ হবে৷ সেখানেই সকল যাত্রীদের ছবি তুলে দরজা বন্ধ করে দিতে হবে৷ কিছু বাস আছে সাভারেও যাত্রী ওঠায়৷ তাদেরকে সাভার থেকেও ছবি তুলতে হবে৷ প্রতিটি বাসে তিনজন করে লোক থাকে৷ যদি আমার অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্ভাবনা থাকে তাহলে তারা সাথে সাথেই মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করবে৷’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা