× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার প্রধান বিচারপতির বাসভবনের সামনে সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৫ ২০:৩০ পিএম

প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রবা ফটো

প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রবা ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শিক্ষকদের চলমান আন্দোলনের মধ্যে কাকরাইলে প্রধান বিচারপতির সরকারি বাসভবন ও আশপাশের এলাকায় সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৫ মে) এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি এ তথ্য জানায়।

গণবিজ্ঞপ্তিতে বয়াল হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ (অধ্যাদেশ নং- III/৭৬) এর ২৯ ধারার আওতায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞাটি আজ থেকেই কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

সবাইকে প্রতিবাদ বা দাবি আদায়ের নামে সড়ক অবরোধ থেকে বিরত থাকতেও অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে। 

প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা তাদের চার দফা দাবির ব্যাপারে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ও সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঐক্য’ ব্যানারে হওয়া এই অবস্থান কর্মসূচির মধ্যেই নিষেধাজ্ঞা দিল ডিএমপি।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সম্মুখে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।”

এর আগে, গত ৯ মে সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, কাকরাইল মসজিদ মোড় ও আশপাশের এলাকায় জনসমাবেশ, মিছিল ও প্রতিবাদ কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ডিএমপি।

চলতি বছরের ১৩ মার্চ এবং গত বছরের ২৫ ও ২৯ আগস্ট সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে একইরকম নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

তবে এসব নিষেধাজ্ঞার ঘোষণা সত্ত্বেও সেসময় উক্ত এলাকাগুলোতে একাধিক গণজমায়েত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা