× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীর আফতাবনগরে রাজউকের অভিযান শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৫ ১১:৪৭ এএম

রাজধানীর আফতাবনগরে রাজউকের অভিযান শুরু

রাজধানীর আফতাবনগর এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অভিযান শুরু করেছে। অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান।

মঙ্গলবার (১৩ মে) সকালে আফতাবনগরের এইচ ব্লক থেকে এ অভিযান শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, এইচ ব্লকের বিভিন্ন রোডের নির্মাণাধীন ভবনগুলোতে যাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একটি নির্মাণাধীন ভবনের ডিজাইন ওলটপালট থাকায় ওই ভবনের বিদ্যুতের মিটার জব্দের নির্দেশ দেন তিনি। আরও দুটি ভবনের মালিককে ডাকার নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রাজউকের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভবন নির্মাণে কেউ নকশা মানেনি। কেউ রাস্তা দখল করেছে, কেউ আবাসিক ভবন বাণিজ্যিক হিসেবে ব্যবহার করেছে, কেউ ৫ তলার অনুমোদন নিয়ে ৮ তলা করেছে, পার্কিংয়ের জায়গা রাখেনি- এমন অভিযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে অংশ নিয়েছেন- রাজউকের অথরাইজড অফিসার মো. রাজিবুল ইসলাম, সহকারী অথরাইজড অফিসার মোস্তাফিজুর রহমান, এজাজ আহমেদ, প্রধান ইমারত পরিদর্শক মো. আশরাফুল ইসলাম, ইমারত পরিদর্শক মো. আবু তৈয়ব এবং তোফায়েল আহমেদ। এছাড়া দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরাও  উপস্থিত রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা