প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৫ ২০:১১ পিএম
আপডেট : ১২ মে ২০২৫ ২০:১৪ পিএম
প্রবা ফটো
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বাড়ির ছাদে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে কেয়ার টেকার আহত হয়েছেন।
সোমবার (১২ মে) সন্ধ্যার দিকে আহত অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহতের নাম আঞ্জুমান ফেরদৌস।
সাততলার ছাদ বাগানে পানি দিতে গিয়ে এ ঘটনা ঘটে বলে জানান আহতকে হাসপাতালে নিয়ে আসা ওই বাড়ির মালিকের ছেলে রুপক।
রুপক বলেন, আমাদের বাসার সাততলার ছাদ বাগানে পানি দেওয়ার সময় বোমাসদৃশ একটি বস্তু দেখতে পান আঞ্জুমান ফেরদৌস। এসময় সেটি বিস্ফোরণ হয়ে তিনি আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক সাউন্ড বিন রহমান জানান, ওই ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার হাতে ও পেটে দগ্ধ হয়েছে। তাকে ভর্তি করা হবে।