প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫ ০৯:০৫ এএম
আপডেট : ০৫ মে ২০২৫ ০৯:০৫ এএম
সিভিল এভিয়েশন একাডেমিতে শুরু করা হয়েছে ১১তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্স। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ট্রেনিং কোর্স শুরু করা হয়।
প্রশিক্ষণ কার্যক্রমের মূল লক্ষ্য হলো- অংশগ্রহণকারী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, জ্ঞান এবং দাপ্তরিক সক্ষমতা উন্নয়ন করা। যার মাধ্যমে তারা দেশের এভিয়েশন খাতে আরও কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবেন।
উল্লেখ্য, আগামী ২৮ মে পর্যন্ত এ প্রশিক্ষণ কোর্স চলবে।