× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে পৃথক ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫ ১৫:৪৯ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫ ১৫:৫৫ পিএম

রাজধানীতে পৃথক ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু

রাজধানীর কুড়িল বিশ্বরোড বিআরটিসি কাউন্টারের পেছনে ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় পৃথক ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। 

সোমবার (২৮ এপ্রিল) বিকেল ও সন্ধ্যায় এ ঘটনা দুটি ঘটে। নিহতদের আনুমানিক বয়স ৫০ ও ৬৫ বছর।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইন দিয়ে হাঁটার সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ৫০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। অপরদিকে, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ৬৫ বছর বয়সী আরেক ব্যক্তির মৃত্যু হয়।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে কুড়িল বিশ্বরোডের বিআরটিসি কাউন্টারের পেছনে রেললাইন থেকে একজনের মরদেহ উদ্ধার করি।

তিনি আরও বলেন, ‘আমরা দুইজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইম সিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা