× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিলখানার সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫ ১৪:৩৪ পিএম

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে বিজিবি সদর দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত হওয়া বিডিআর সদস্যরা।

রবিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার পর পিলখানার সামনের এলাকায় বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা জড়ো হতে থাকেন।

সেখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও সেনাবাহিনী ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

তারেক আজিজ নামে চাকরিচ্যুত এক সদস্য বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আহ্বান করেছি৷ আমরা কোনো বিশৃঙ্খলা বা হাঙ্গামা করতে এখানে আসিনি। আমাদের দাবি একটাই, ক্ষতিপূরণসহ আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক।

ধানমন্ডি থানার ওসি ক্যশৈনু বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তবে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা