প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ১৪:৪৪ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৫ ১৭:১৩ পিএম
ছবি : সংগৃহীত
ঈদুল ফিতরের আনন্দে সবাইকে রাঙাতে রাজধানী ঢাকায় আয়োজন করছে দেশের সবচেয়ে বড় মেহেদী উৎসব – ‘ঈদ মেহেদী ফেস্ট ২০২৫’। ‘মেহেদী বাই মিমি’ এর এই বিশেষ আয়োজনে থাকছে তাদের সকল পণ্য কেনা, লাইভ মেহেদি পরিয়ে নেওয়ার সুযোগ। মেহেদী ডিজাইনগুলো একেবারেই নতুন এবং ভিন্ন মাত্রার। আয়োজকরা জানান, এই আয়োজনের কেন্দ্রবিন্দু হলো অভিজ্ঞ কারিগরদের তৈরি অর্গানিক মেহেদি দিয়ে নকশা করা কারুকাজ নিজের হাতে নেওয়া।
এই ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হবে ঢাকার ক্যান্টনমেন্ট ইসিবি চত্তরের ব্লুমুন টাওয়ারের ১৩ তলায়, যেখানে দেশের শীর্ষস্থানীয় মেহেদী শিল্পীরা উপস্থিত থাকবেন এবং তাদের সৃজনশীল ডিজাইন ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী হাতে তুলে দেবেন। ‘Mehendi By Mimi’-এর প্রতিষ্ঠাতা, প্রখ্যাত মেহেদী ডিজাইনার তানজিলা আক্তার মিমি নিজেই এই আয়োজনে নেতৃত্ব দেবেন।
ঈদ মেহেদী ফেস্ট ২০২৫ মেহেদী প্রেমীদের জন্য একটি অসাধারণ সুযোগ, যেখানে তারা উপভোগ করতে পারবেন আধুনিক ও ঐতিহ্যবাহী মেহেদী ডিজাইনের এক চমকপ্রদ সমন্বয়। ফেস্টে অংশগ্রহণকারীরা পাবেন বিশেষ ঈদ স্পেশাল মেহেদী ডিজাইন, যা আপনাদের ঈদ উৎসবকে নতুন মাত্রায় নিয়ে যাবে।
আয়োজনের বিস্তারিত:
দিন: ২৯ ও ৩০ মার্চ ২০২৫
সময়: সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত
স্থান: ব্লুমুন টাওয়ার, ক্যান্টনমেন্ট ইসিবি চত্ত্বর, ঢাকা