× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল যুবকের

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩২ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৫ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ডাকবাংলো এলাকায় পদ্মা নদীতে গোসলে নেমে সোহাগ দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ দাসের বাড়ি নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষ্যা এলাকায়।

স্থানীয়রা জানান, মুকসুদপুরে একটি বিয়ে বাড়িতে এসেছিলেন সোহাগ দাস। দুপুরে আাত্মীয়স্বনদের সাথে গোসল করতে যান ডাকবাংলোর সামনে পদ্মানদীতে। নদীতে হঠাৎ তাকে কেউ দেখতে না পাওয়ায় খোঁজাখোঁজি করা হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় তাকে নদী থেকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা