× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাজারীবাগে ইডেন কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ১০:৫৮ এএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫ ১১:৩৪ এএম

ইডেন মহিলা কলেজ। ছবি : সংগৃহীত

ইডেন মহিলা কলেজ। ছবি : সংগৃহীত

রাজধানীর হাজারীবাগের একটি মহিলা হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়।

ওই শিক্ষার্থীর নাম পুষ্পিতা। তিনি ইডেন মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পুষ্পিতা জামালপুর সদরের বসাকপাড়া গ্রামের রঞ্জিত বিশ্বাসের মেয়ে। হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসার মহিলা হোস্টেলে থাকতেন।

মৃতকে নিয়ে আসা জগদীশ জানান, ‘রাত সাড়ে ১২টার দিকে মহিলা হোস্টেলের একটি রুমে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নেন পুষ্পিতা। অন্য ছাত্রীরা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আমাদের খবর দেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এ বিষয়টি আমরা বলতে পারব না।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে এ আত্মহত্যা তা জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা