× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূর্বশত্রুতার জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ১৩:৩৮ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫ ১৪:৩৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পূর্ব শত্রুতার জের ধরে রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দ্বীপ নগরে মো. মুকুল শেখ (৩৭) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় মুকুল শেখকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে রাত ১২টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক প্রতিদিনের বাংলাদেশকে ঘটনাটি নিশ্চিত করেন। 

নিহত দিনমজুর মুকুল শেখ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সেনাচাপরি গ্রামের দুলাল শেখের ছেলে। 

নিহতের ভাই রাব্বানী শেখ জানান, আমার ভাই পেশায় দিনমজুর। গতকাল রাত ৮ টার দিকে ওয়াজেদ ফকিরের নেতৃত্বে  ১০/১২ জনের একটি দল আমার ভাইয়ের উপরে লাঠি ও রড নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমার ভাই গুরুতর জখম হয়ে রাস্তায় পড়ে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার ভাই মারা যায়।

ঢামেক পুলিশ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা