× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় ট্রেনের তিন বগি লাইনচ্যুত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ১০:১৭ এএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪ ১১:০৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর আজমপুরে একটি পণ্যবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে সেখানে ডাবল লাইন থাকায় এক লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় আজমপুরে এ দুর্ঘটনা ঘটে।

কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কনটেইনারবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। সকালে আজমপুরে সেটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা থেকে যাওয়ার পথটি বন্ধ আছে। তবে ঢাকামুখী লাইনে ট্রেন আসা-যাওয়া করছে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়নি। কিন্তু কিছু বিলম্ব হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমাদের উদ্ধারকারী ট্রেন সেখানে গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে। দ্রুত লাইন ঠিক হয়ে যাবে বলে আশা করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা