× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহাখালীতে রেললাইন অবরোধ রিকশাচালকদের, ট্রেন চলাচল বন্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ১১:৪৬ এএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৪ ১৩:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে তারা রেললাইনের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ঢাকা মহানগরীর সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের রুলসহ এ নির্দেশ দেওয়া হয়। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

আজ সকাল থেকে মহাখালী ছাড়াও আগারগাঁও ও মাজার রোডে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মহাখালীতে সকাল সাড়ে ৯টার দিকে রিকশাচালকরা সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েকশ রিকশাচালক রেলপথ অবরোধ করেন। রেললাইন অবরোধ করায় আজ সকাল পৌনে ১০টা থেকে দেশের অধিকাংশ অংশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা