প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ২১:১৭ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ২১:১৮ পিএম
ছবি: সংগৃহীত
সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বংশাল ৩৪ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. তানভীর (২৪) ও ৩৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আল আমিন রাফিকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে পিকআপভ্যানচালক ইয়াছিন আহমেদ রাজ হত্যা মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘গতকাল রবিবার দিনগত রাত ১টার দিকে বংশাল থানার আগা সাদেক রোডের বাংলাদেশ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।’
তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে পিকআপভ্যানচালক ইয়াছিন আহমেদ রাজ হত্যার ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর নিহতের মা সাহিদা বেগম বংশাল থানায় একটি হত্যা মামলা করেন। সেই হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।’