প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪ ১৯:০৪ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪ ২২:০৬ পিএম
সুমন মাহমুদের মাকে দেখতে হাসপাতালে বিএনপির সিনিয়র নেতারা। প্রবা ফটো
বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের প্রধান প্রতিবেদক সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদের মা হোসনা আরা হোসেনকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির সিনিয়র কয়েকজন নেতা।
রবিবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন হোসনা আরার স্বাস্থ্যের খোঁজখবর নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সুমন মাহমুদের মা বার্ধ্যক্যজনিত অসুস্থতায় ভুগছেন। প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসা চলছে সুমন মাহমুদের মায়ের।
বিএনপি নেতারা সুমন মাহমুদের মায়ের স্বাস্থ্যের খোঁজখবর নেন। কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন।
এর আগে, অস্ট্রেলিয়া সফরে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফোনে সুমন মাহমুদের সঙ্গে তার মায়ের বিস্তারিত খোঁজখবর নেন।
বিএনপির সিনিয়র নেতারা প্রায় পঁয়তাল্লিশ মিনিট হাসপাতালে অবস্থান করেছেন। এ সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।