× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতিরঝিলে অপহৃত যুবক উদ্ধার, তিন অপহরণকারী গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪ ০০:০৪ এএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪ ১১:৪৪ এএম

হাতিরঝিলে অপহৃত যুবক উদ্ধার, তিন অপহরণকারী গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিলে অপহৃত মাকসুদ পারভেজকে উদ্ধার ও তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতিরঝিল থানা পুলিশ।

বুধবার (২ অক্টোবর) দুপুরে হাতিরঝিল থানার উলন মাতবরবাড়ি রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মারুফ হোসেন, মো. ফয়সাল ও মো. ফরহাদ হোসেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (১ অক্টোবর) হাতিরঝিলের উলন মাতবরবাড়ি রোডে মাকসুদ পারভেজকে কতিপয় সন্ত্রাসী অপহরণ করে মুক্তিপণের দাবিতে আটকে রাখে। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। টের পেয়ে অপহরণকারীরা মাকসুদের একটি মোবাইল ফোন ও মানিব্যাগে থাকা নগদ ১৪ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়। পুলিশ মাকসুদকে উদ্ধার করে।

বুধবার অপহরণকারীরা মাকসুদের কাছে তার মোবাইল ফোন ও মানিব্যাগ ফেরত দেওয়া বাবদ ৫০ হাজার টাকা দাবি করে। তিনি দ্রুত বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করেন। দুপুরে উলন মাতবরবাড়ি রোডে অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ। এ ঘটনায় হাতিরঝিল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা