× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুটবলের রেশ অফিস-আদালতে, পাড়া-মহল্লায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ নভেম্বর ২০২২ ১৬:৪৪ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২২ ১৬:৫৫ পিএম

প্রিয় দলের খেলা দেখতে রাজধানীর পাড়া-মহল্লা আর অফিস-আদালত সবখানেই সমর্থকদের ভিড়। ছবি : প্রবা

প্রিয় দলের খেলা দেখতে রাজধানীর পাড়া-মহল্লা আর অফিস-আদালত সবখানেই সমর্থকদের ভিড়। ছবি : প্রবা

ব্যস্ততা দেয় না অবসর। প্রিয় দলের খেলা। বিশ্বকাপ বলে কথা। কিন্তু অফিস কী আর কামাই দেওয়া চলে? অগত্যা অফিসে বসেই কাজের ফাঁকে টিভি স্ক্রিনে চোখ রাখা। টেবিলের পাশে প্রিয় দলের পতাকা লাগানো। কাজ করতে করতেই খেলোয়াড়দের পায়ের জাদু দেখা। প্রায় প্রতিটি অফিসে বর্তমানে এ দৃশ্যের দেখা মিলছে। 

এ ছাড়া বিভিন্ন মার্কেট-শপিং মল আর দোকানে দোকানে বড় পর্দা টানিয়ে আয়োজন করেও খেলা দেখছে দেশের ফুরবলপ্রেমীরা। 

৪ বছর পর পর বিশ্বব্যাপী উত্তেজনা ছড়িয়ে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল। ৩২ দলের ৬৪ ম্যাচ, এর মধ্যে বিজয়ী একটি দল। প্রতিটি মুহূর্ত টানটান উত্তেজনায় ভরা। শিরোপার দিকে এক পা, দু পা করে এগিয়ে চলছে দলগুলো। 

হার-জিতের এই রেশ ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশে, শহর থেকে গ্রামে, টং দোকান থেকে অফিস আদালতে।  বিশ্বকাপকে কেন্দ্র করে কর্মক্ষেত্রগুলোতে চলছে উৎসবের আমেজ।

সরেজমিনে রাজধানীতে শিক্ষাভবন, আয়কর অফিসসহ বিভিন্ন অফিস ঘুরে দেখা যায়, বিকেল ৪টায় অফিস শেষ হয়ে গেলেও অনেকে খেলা দেখার জন্য অফিসে অপেক্ষা করছেন। আবার অনেকে অফিস থেকে বের হয়ে বাসায় গিয়ে খেলা দেখতে পারবেন না ভেবে আশপাশের দোকান কিংবা যেসব স্থানে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে সেখানে দাঁড়িয়ে গেছেন প্রিয় দলের খেলা দেখার জন্য।

সেগুনবাগিচার চিটাগং হোটেলের ভবনে গিয়ে দেখা যায়, এই ভবনে সোনালী ব্যাংক, জুমবাংলা, ফুডফেয়ারসহ বিভিন্ন প্রকাশনা সংস্থা ও ল চেম্বার অবস্থিত। ভবনের সব অফিস থেকে চাঁদা তুলে নিচে বড় পর্দায় আয়োজন করা হয়েছে খেলা দেখার। সেখানে সবগুলো ভবনের বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, পথচারীরা দাঁড়িয়ে খেলা দেখছেন।

দেশ প্রকাশনের কর্মচারী কামাল হোসেন বলেন, ‘মনেপ্রাণে আর্জেন্টিনা সমর্থন করি। তাই অফিসে কাজ রেখে এসেছি আর্জেন্টিনার খেলোয়াড়দের পায়ের জাদুর ছোঁয়া দেখতে।’

ব্যাংক কর্মকর্তা রাহুল চৌধুরী বলেন, ‘অফিস শেষ হয়ে গেছে। বাসায় গিয়ে খেলা পাব না। তাই দাঁড়িয়ে খেলা দেখছি।’ 

ওলিলা গ্রুপের মার্কেটিং কর্মকর্তা মোশাহিদ আলী বলেন, ‘আমি খেলা বোঝার পর থেকেই আর্জেন্টিনার সমর্থক। এই এলাকায় কাজ ছিল। এসে কাজ শেষে তাই বড় পর্দা দেখে খেলা দেখতেছি। প্রিয় দলের খেলা বলে কথা।’

চিটাগং হোটোলের বিল্ডিংয়ের মতো রাজধানীর প্রতিটি এলাকায় ছিল একই চিত্র।

কিছু কিছু এলাকায় আর্জেন্টিনার খেলা দেখার জন্য সমর্থকরা মিলে করেছেন বড় পর্দার আয়োজন। শহরের পাড়া-মহল্লা, অলিগলিতে এমন আয়োজন চোখে পড়ছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা