× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রীর মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ১৮:৫৯ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৪ ১৯:০৬ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজধানীতে শায়লা আক্তার (২২) নামে ইডেন কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ আগস্ট) লালবাগের একটি সাবলেট বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

শায়লা ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী গ্রামে।

শায়লার মরদেহের সুরতহাল প্রতিবেদনে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল উল্লেখ করেন, রসূলবাগ লালবাগ রোডের ১৬৭/২/এ নম্বর একটি বাড়ির ষষ্ঠ তলায় একটি সাবলেট রুমে থাকতেন শায়লা আক্তার। গত মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে বাইরে থেকে তিনি বাসায় যান। এরপর বুধবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে তার বান্ধবী খুশবু আক্তার তার ওই বাসায় গিয়ে দেখেন, ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন শায়লা। পরবর্তীতে তার মাধ্যমে খবর পেয়ে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও উল্লেখ করেন, শায়লার গলায় অর্ধচন্দ্রাকার কালো দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা