× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সদরঘাটে লঞ্চের কেবিনে নারী-পুরুষের ঝুলন্ত লাশ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৪ ১৮:০০ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৪ ১৮:৫৮ পিএম

সদরঘাটে লঞ্চের কেবিনে নারী-পুরুষের ঝুলন্ত লাশ

ঢাকার সদরঘাটে ‘ময়ূর-৭’ নামে একটি যাত্রীবাহী লঞ্চের কেবিন থেকে নারী-পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (২ আগস্ট) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকার সদরঘাট নৌ-থানা পুলিশের ইনচার্জ মো. আবুল কালাম এবং চাঁদপুর নৌ-থানার ইনচার্জ মো. মনিরুজ্জামান।

সদরঘাট নৌ-থানা জানায়, ময়ূর-৭ লঞ্চটি বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। আজ সকালে লঞ্চটির তৃতীয় তলার ৩১১ নম্বর কেবিনটি দীর্ঘক্ষণ বন্ধ থাকায় সন্দেহ হয় স্টাফদের। পরে তারা নৌ-থানাকে অবগত করেন। পুলিশ এসে ওই কেবিনের জানালা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দুজনের মরদেহ দেখতে পায়। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃত উদ্ধার দুজন হলেন ২৫ বছরের আনোয়ার হোসাইন এবং ৩৫ বছর বয়সি রোজিনা বেগম। আনোয়ার চাঁদপুরের ফরিদগঞ্জের পাইকপাড়া ঘোটাল গ্রামের পাটোয়ারী বাড়ির মোহাম্মদ অলি উল্লাহর ছেলে, আর রোজিনা বেগম মাদারীপুর জেলার শিবচর উপজেলার উমেদপুরের যোগতাহের মাঠ গ্রামের ইসমাইল শেখের মেয়ে। তারা উভয়ই বিবাহিত বলে জানা গেছে।

ঢাকার সদরঘাট নৌ-থানা পুলিশের ইনচার্জ মো. আবুল কালাম বলেন, ‘সকালে লঞ্চের স্টাফরা কেবিনে থাকা দুজনকে অনেকবার ডেকে তোলার চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে পুলিশ গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দুজনের লাশ উদ্ধার করে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা