× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীদের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুন ২০২৪ ১৯:১৪ পিএম

আপডেট : ৩০ জুন ২০২৪ ২০:১৯ পিএম

এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীদের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন

আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের (এএফডব্লিউসি) প্রশিক্ষণার্থী অফিসাররা পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন। রবিবার (৩০ জুন) দুপুরে তারা এ পরিদর্শন করেন। রাজধানীর মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) চলমান এএফডব্লিউসি-২০২৪ প্রশিক্ষণ পাঠ্যক্রমের অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়। এনডিসির চিফ ইনস্ট্রাক্টর ব্রিগেডিয়ার জেনারেল মামুন উর রশীদ প্রশিক্ষণার্থীদলের নেতৃত্ব দেন।

রবিবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগরের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

তিনি জানান, পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল মামুন উর রশীদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) মো. তওফিক মাহবুব চৌধুরীর সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে প্রশিক্ষণার্থীদের সঙ্গে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মিশন, ভিশন, মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদান, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গৌরবোজ্জ্বল ভূমিকা ইত্যাদি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।

প্রশ্ন-উত্তর পর্বে প্রশিক্ষণার্থী অফিসাররা বাংলাদেশ পুলিশের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বিভিন্ন প্রশ্নের জবাব দেন। প্রশিক্ষণার্থীদের পুলিশ হেডকোয়ার্টার্সে আন্তরিক অভ্যর্থনা জানানোর জন্য প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে আইজিপির প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) মো. তাওফিক মাহবুব চৌধুরী বলেন, ‘দেশে যেকোনো সংকটকালে সশস্ত্র বাহিনী এবং পুলিশ একসঙ্গে কাজ করে থাকে। এ ধরনের পরিদর্শনের ফলে সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশের মধ্যে বিরাজমান সুসম্পর্ক আরও সুসংহত হবে।’

প্রশিক্ষণার্থী দলে ১৩ জন ফ্যাকাল্টি মেম্বার এবং ৫৫ জন প্রশিক্ষণার্থী এবং ৪ জন স্টাফ অফিসারসহ মোট ৭২ জন অফিসার ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা