× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান ডিএনসিসির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৪ ১২:২৯ পিএম

আপডেট : ২৭ জুন ২০২৪ ১৭:১৮ পিএম

ছাগলকাণ্ডের জন্য আলোচিত সাদিক অ্যাগ্রোতে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রবা ফটো

ছাগলকাণ্ডের জন্য আলোচিত সাদিক অ্যাগ্রোতে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রবা ফটো

খাল ও সড়কের জায়গা দখল করে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় গড়ে তোলা বহুল আলোচিত সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এদিকে অভিযান চালানো হবেÑএ খবর পাওয়ার পর গত রাত থেকেই সাদিক অ্যাগ্রোর বেশ কিছু গরু সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া খাল ও সড়কের জায়গায় অবৈধভাবে দখল করে রাখা অস্থায়ী কিছু স্থাপনাও সরিয়ে নিয়েছে তারা।

বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টার পর উচ্ছেদ অভিযান শুরু করে ডিএনসিসি।

এর আগে সকাল ১০টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, রাস্তায় এবং খালের জায়গায় থাকা বেশ কিছু স্থাপনা ইতোমধ্যে সরিয়ে নিয়েছে সাদিক অ্যাগ্রো। এ ছাড়া গত রাত থেকেই বেশ কিছু গরু-ছাগল সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা রকিবুল ইসলাম বলেন, ‘অভিযান হবেÑএ খবর শোনার পর সাদিক অ্যাগ্রোর বেশ কিছু গরু-ছাগল গত রাতে সরিয়ে নিতে দেখেছি। এ ছাড়া রাস্তার ওপরে তাদের প্যান্ডেল করা ছিল, অস্থায়ী স্থাপনা ছিল, সেগুলো তারা সরিয়ে নিয়েছে।’

সাদিক অ্যাগ্রোর আশপাশ এলাকার পরিস্থিতি বর্ণনা করে স্থানীয় আরেক বাসিন্দা মাসুদ রানা বলেন, ‘এখানে যে একটি খাল ছিল এটা আর দেখা যায় না অবৈধ দখলের কারণে। এটা অনেকটা ভরাট হয়ে গেছে। অভিযান চলবেÑএমন খবরে সাদিক অ্যাগ্রোসহ আশপাশের অস্থায়ী অন্য স্থাপনাও নিজেরা কিছু সরিয়ে নেওয়ার কাজ করছে।’

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মেয়র আগেই উচ্ছেদ অভিযানের ঘোষণা দিয়েছেন। আমরা সেটা বাস্তবায়ন করছি।’

বুধবার ছাগলকাণ্ডের জন্য আলোচিত সাদিক অ্যাগ্রোতে অভিযান চালাতে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন চেয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে একটি চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর সিটির আওতাধীন অঞ্চল-৫-এর অন্তর্ভুক্ত মোহাম্মদপুরের বেড়িবাঁধসংলগ্ন আশপাশের অবৈধ স্থাপনাসহ খাল ও সড়কের জায়গায় সাদিক অ্যাগ্রো লিমিটেডের অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করা হবে। বৃহস্পতিবার সকালে উচ্ছেদ অভিযান চালানো হবে। এ সময় ৩ প্লাটুন পুরুষ পুলিশ ফোর্স ও ১ প্লাটুন নারী পুলিশ ফোর্স প্রয়োজন হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা