× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ মাস পর হিলি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৪ ২২:০৩ পিএম

আপডেট : ১৪ মে ২০২৪ ২২:৩১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধের পর আবারও ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আরবিএস এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান এক ট্রাক পেঁয়াজ আমদানি করে।

মঙ্গলবার (১৪ মে) একটি ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করে। বিষয়টি জানিয়েছেন আমদানিকারক আহমেদ আলী সরকার। 

তিনি জানান, সাড়ে পাঁচ মাস বন্ধের পর ভারত সরকার ৪০ শতাংশ শুল্কে ৫ মে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। ৪০ শতাংশ শুল্কে পেঁয়াজ আমদানি করলে আমরা লোকসানে পড়ব। যার কারণে আমদানির অনুমতি পেলেও আমরা পেঁয়াজ আমদানি করিনি। তবে ওপারেই আমাদের অনেক পেঁয়াজ কেনা ছিল। দেশের বাজারে তা আনলে লোকসান হবে। সে কারণে ওই দেশেই বিক্রি করা হয়েছে। অবশেষে ভারত সরকারকে ৪০ শতাংশ শুল্ক দিয়ে এক গাড়িতে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। 

তিনি আরও জানান, দেশের বাজারে কী দাম পাব এখনও বলতে পারছি না। বাজারজাত করার পর বিষয়টি বলা যাবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা