প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৪ ১৩:২৩ পিএম
আপডেট : ১১ মে ২০২৪ ১৫:৫২ পিএম
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান ভূঞা। প্রবা ফটো
সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন-ভাতা ৩০ হাজার টাকা করা সহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। শনিবার (১০ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে গ্যাস, বিদ্যুৎ, পানির বিল ভাতা হিসেবে প্রদান, বিনা সুদে গৃহনির্মাণ ঋণ, টাইমস্কেল, সিলেকশন গ্রেড পূর্ণবহাল, আউট সোর্সিং প্রথা বাতিল, সচিবালয়ের ন্যায় এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নসহ চলমান বৈষম্য ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন, চলমান বৈষম্য ও অসংগতি দূর করা।
সরকারি কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মো. আকতার হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান ভূঞা। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা মহানগর নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শরীফ আবুল বাশার। বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি। এ সময় তারা দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি স্বাক্ষাতের অনুমতি প্রার্থনা করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মো. মহসিন ভূইয়া, মো. সালাহ উদ্দিন আহম্মেদ, আনোয়ার হোসেন চৌধুরী, ঢাকা মহানগর নির্বাহী পরিষদের সভাপতি মো. বাহার উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নজির আহমেদ ভূইয়া, মাহবুব আলম, জহুরুল হক, মো. আব্দুল করিম, মো. আশিকুর রহমান, মো. শফিউল বাশার, মো. সেলিম রেজা, মো. কামরুজ্জামান উজ্জল, তহুরা খানম, বোরহান উদ্দিন ও সাইফুল ইসলাম চৌধুরী, মহানগর কমিটির কার্যকরী সভাপতি মো. নজরুল ইসলাম ও মো. আমির হোসেন, কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক বি. এম. রবিউল ইসলাম ও মো. আশরাফ ছরোয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন চৌধুরী, মো. তানজির হোসেন, মো. কামাল হোসেন, মো. সাইদুর রহমান চৌধুরী, মো. শাহাবুদ্দিন বিশ্বাস, মাহমুদা আক্তার রেখা, শেখ নাজমুল ইসলাম শাহীন, মো. মাসুদ রানা, মো. রেজাউল করিম, মো. মাহে আলম, রওশন আরা রুবি, মো. হাবিবুল্লাহ, মো. আব্দুল হান্নান, মো. রাহিদুর রহমান রাহী, মোছা. ফেরদৌসী আক্তার, বেগম নূরুন নাহার, মো. শাহবুদ্দিন আহম্মেদসহ কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ।